২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহ শেষে সূচক ও লেনদেন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ৮৫ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৬১৪ কোটি টাকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন সূচক ও লেনদেন দুটোই কমেছে। এ নিয়ে এ সপ্তাহের ৪ দিনই সূচক কমল। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় নিম্নমুখী সূচক দিয়ে। বেলা ১২টা থেকে সূচক বাড়লেও দুপুর ১টা থেকে আবার তা কমতে শুরু করে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৩৬ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত আছে ১০টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৬১৪ কোটি টাকার শেয়ার যা গত দিনের চেয়ে প্রায় ১৪১ কোটি টাকা কম। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ১০৮ পয়েন্ট। মঙ্গলবার সাধারণ সূচক প্রায় ৩১ পয়েন্ট হারায়। সোমবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২১ পয়েন্ট। রোববার সাধারণ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩৩ পয়েন্ট কমে। সব মিলিয়ে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে ২০৪ পয়েন্ট। ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও লেনদেন বাড়ে। গত সপ্তাহে (১৫-১৯ এপ্রিল) পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে প্রায় ২৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১ কোটি টাকা যা আগের সপ্তাহে ছিল ৮৪৫ কোটি টাকা। এর আগের সপ্তাহেও ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছিল। সাধারণ সূচক বেড়েছিল ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। এরও আগের চার সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৫ ঘ.