ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত বেক্সিমকো গ্র“পের চারটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণার পর সবগুলো প্রতিষ্ঠানই সোমবার দর হারিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়েছে, আগামী শনিবার বিকেলে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো সিনথেটিকস ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদের সভা হবে।
সভায় কোম্পানিগুলোর ২০১১ সালের নীরিক্ষিত আর্থিক বিবরণী নিয়ে পর্যালোচনা করা হবে। সাধারণত এ ধরণের পর্ষদ সভা থেকে তালিকাভূক্ত কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে থাকে।
সোমবার ডিএসই সাধারণ সূচক ২১ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৩৮৮ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।
বেক্সিমকো গ্র“পের তালিকাভূক্ত কোম্পানিগুলোর মধ্যে সোমবার সবচেয়ে বেশি দর হারিয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির শেয়ার ৩ দশমিক ৪৫ শতাংশ দর হারিয়ে হয়েছে ৪৫ টাকা ৫০ পয়সা।
বেক্সিমকো লিমিটেড ৩ দশমিক ১১ শতাংশ, বেক্সিমকো সিনথেটিকস ২ দশমিক ০৮ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার দর ১ দশমিক ১৮ শতাংশ কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭০৫ ঘ.
bdnews24