২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের লেনদেন শুরু

দেশের দুই পুঁজিবাজারে বুধবার থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই পুঁজিবাজারে বুধবার থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে। এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত লাইফ ইন্সুরেন্স কোম্পানির সংখ্যা দাঁড়ালো ১০টিতে। প্রথম দিনেই ডিএসইতে ১০ টাকা অভিহিত মূল্যের পদ্মা ইসলামী লাইফের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ১৪৯ টাকায়। এক সময় তা ২০৯ টাকায় পৌঁছে। পদ্মা ইসলামী লাইফের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি। এর মধ্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে কোম্পানিটি ১২ কোটি টাকা সংগ্রহ করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের ৩০ কোটি টাকা। ২০১০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৬ পয়সা এবং শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭২ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৫৮ ঘ.