ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
পপুলার লাইফ ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন বেলা সাড়ে ১১টায় কাকলাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২৮ ঘ.
bdnews24