ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউজগুলোকে ৩২ দফা অত্যাবশ্যকীয় পালনীয় নির্দেশনা দিয়েছে ডিএসই।
ব্রোকারেজ হাইজগুলোতে মঙ্গলবার নির্দেশনা সম্বলিত এক চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়, “পুঁজিবাজারকে অধিকতর গতিশীল ও কার্যকর করতে ... সদস্য কোম্পানি এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ নিরাপদ রাখতে কয়েকটি বিষয় যথাযথভাবে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।”
ডিএসইর তদারকি, অনুসন্ধান ও কমপ্লায়েন্স বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার আসাদ উল্লাহ স্বাক্ষরিত ওই চিঠি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর ইতিমধ্যে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/২০০৬ ঘ.
bdnews24