ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক বিবরণী জমা না দেওয়ায় সাতটি কোম্পানির পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
কোম্পানিগুলো হলো- ফার্মাকো ইন্টারন্যাশনাল লিমিটেড, সজিব নীটঅয়্যারস অ্যান্ড গার্মেন্টস লিমিটেড, রাসপিট ডাটা ম্যানেজম্যান্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন্স লিমিটেড, ফাহাদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমাম সি ফুড লিমিটেড, মিতা টেক্সটাইল লিমিটেড এবং রোজ হেভেন বলপেন লিমিটেড ।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার এক সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24