২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ফিনান্সের ৪০% স্টক লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে উত্তরা ফিনান্সের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে উত্তরা ফিনান্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় বাড়ানোরও সুপারিশ করেছে। উত্তরা ফিনান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে বেলা ১০টায় গুলশান ১ নম্বরের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে উত্তরা ফিনান্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০২ ঘ.