২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি ফিনান্সের ১০% স্টক লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে জিএসপি ফিনান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 06:42 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে জিএসপি ফিনান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জিএসপি ফিনান্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মে বেলা ১০টায় ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে জিএসপি ফিনান্স কোম্পানি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৮০ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৩৯ ঘ.