ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
পিপলস লিজিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে পিপলস লিজিংয়ের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৪৪ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৭৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১১৪ ঘ.
bdnews24