ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
স্কয়ার টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল বেলা সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জের কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১৬ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৩১ ঘ.
bdnews24