ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এমজেএল বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। অনুষ্ঠানস্থল পরে জানানো হবে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এমজেএল বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৬ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ১৫ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৫৫ ঘ.
bdnews24