২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের দ্বিতীয় দিনেও লেনদেন ও সূচক বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ৪৬ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 05:52 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনও সূচক ও লেনদেন বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর পর সূচক ওঠানামা করলেও লেনদেনের শেষ দিকে সূচক বাড়ে। লেনদেন শেষে সূচক গতদিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭২ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৬০টির ও বদলায়নি ২০টির। লেনদেন হয়েছে প্রায় ৪৮২ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৭৮ কোটি টাকা বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন নেতৃত্ব আসার পর রোববার প্রথম দিনের লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮৩ পয়েন্ট। সেদিন লেনদেন হয় প্রায় ৪০৪ কোটি টাকার শেয়ার। বৃহস্পতিবার রাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শীর্ষ পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হন রকিবুর রহমান। সভাপতির পাশাপাশি আহমেদ রশিদ লালীকে প্রথম সহ-সভাপতি এবং মোহাম্মদ শাহজাহানকে সহ-সভাপতি নির্বাচিত করেছে ডিএসই পরিচালকরা। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৩ ঘ.