২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩৭০% লভ্যাংশ ঘোষণা বিএটিবির

শেয়ারহোল্ডারদের জন্য আরো ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য আরো ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি)। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিটি এ লভ্যাংশ ঘোষণা করেছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে। এর আগে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্র্বতী ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। এর ফলে ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটির মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়ালো ৪২০ শতাংশ। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৫১ পয়সা। শেয়ার প্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৮ টাকা ৫২ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৪৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১১১ ঘ.