২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কিনছেন আরও ৪ পরিচালক

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভূক্ত চারটি কোম্পানির পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভূক্ত চারটি কোম্পানির পরিচালক। আল-আরাফা ইসলামি ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সোনার বাংলা ইন্সুরেন্সের পরিচালকেরা সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে শেয়ার কেনার এ ঘোষণা দেন। আল-আরাফা ইসলামি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক পাঁচ লাখ শেয়ার কিনবেন। যমুনা ব্যাংকের পাঁচ লাখ শেয়ার কিনবেন কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালক ফজলুর রহমান। মিউচুয়াল ট্রাস্ট ব্যাকের পরিচালক এম এ রউফ ১৬ হাজার ৫০০টি শেয়ার কিনবেন। সোনার বাংলা ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক কিনবেন এক লাখ ২৭ হাজার শেয়ার। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৫১ ঘ.