২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: ওঠানামার পর সূচক কমেছে

টানা তিন দিন ঊর্ধ্বগতির পর সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ২১ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিন ঊর্ধ্বগতির পর সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে। সোমবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পাঁচ মিনিটেই সূচক বাড়ে ৫০ পয়েন্ট। এরপর সূচক ধাপে ধাপে নিচের দিকে নামতে থাকে। দুপুর দেড়টায় সূচক ১০৬ পয়েন্ট কমে। এরপর সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৫২১ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত আছে ১২টির। লেনদেন হয়েছে ৪৬২ কোটি টাকার শেয়ার। সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৭৪ পয়েন্ট। গত সপ্তাহের শুরুতে দুই দিন দরপতন হলেও বুধবার পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের খবরে শেষের দুই কার্যদিবসে বাজারে চাঙ্গাভাব দেখা যায়। গত সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী ১০ দিনের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ চূড়ান্ত হবে। আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে গঠন করা কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয়। গত সপ্তাহের আগের সপ্তাহে (১২ ফেব্রুয়ারি-১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। ২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ারওয়েজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট, পিপলস লিজিং, ঢাকা ব্যাংক, এনবিএল ও কেয়া কসমেটিকস। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, প্রাইম ফাইন্যান্স, এমআই সিমেন্ট, এমজেএল বিডি, আইএলএফএস এল, প্রাইম ইন্সুরেন্স, পিএলএফএসএল, আইপিডিসি, এনসিসি ব্যাংক, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১ ও এনএলআই ১ম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ৯ টি কোম্পানি হলো, জিলবাংলা সুগার, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, নদার্ন জুট, মুন্নু স্টাফলার, এনটিসি, ইমাম বাটন, ইস্টার্ন কেবলস, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও জেমিনি সি ফুড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮০১ ঘ.