ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ।
২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে।
এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ এপ্রিল বেলা ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক সিতে বসুন্ধরা কনভেনশন সেন্টার -২ এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এনসিসি ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১১৮ ঘ.
bdnews24