ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার বিকেলে সাড়ে চারটার দিকে অর্থমন্ত্রণালয়ে এ বৈঠক শুরু শুরু হয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও কর্মকর্তারাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
গত নভেম্বর স্থিতিশীলতার জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ডিসেম্বর ‘কিছুটা’ স্থিতিশীলতা দেখা যায় পুঁজিবাজারে। কিন্তু জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে আবার অস্থিরতা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/এসইউ/১৬৫৭ ঘ.
bdnews24