২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৩ দিন দরপতনের পর সূচক বাড়ল

টানা তিন দিন দরপতনের পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ৬২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিন দরপতনের পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে। বুধবার ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৪৬ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া ২৫৯ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ১৪টির। লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৯৬ লাখ টাকা কম মঙ্গলবার সরকারি ছুটিতে লেনদেন বন্ধ ছিল। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমে। গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বগতির পর এ সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ৪৪ পয়েন্ট। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১২ ফেব্র“য়ারি-১৬ ফেব্র“য়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো লি., ন্যাশনাল ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ঢাকা ব্যাংক লি., সাউথইস্ট ব্যাংক, আরএন স্পিনিং, ইসলামি ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক লি., মার্কেন্টাইল ব্যাংক লি.। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মিথুন নিটিং, ১ম প্রাইম ফাইন্যান্স, এসআলম সিআরএসটি, বার্জার পেইন্ট, এবি ব্যাংক, ১ম বিএসআরএস, ইবিএল, প্রগ্রেসিভ লাইফ ও স্ট্যান্ডার্ড সিরামিকস। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, ন্যাশনাল ব্যাংক, নদার্ন জুট, শমরিতা হাসপাতাল, ডাচ বাংলা ব্যাংক, হাক্কানি পাল্প, প্রগতি ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, জিলবাংলা সুগার, ম্যারিকো ও পিপলস্ ইন্সুরেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৮ ঘ.