২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কিনবেন আরও ৫ ব্যাংকের পরিচালক

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পাচটি ব্যাংকের পাঁচ পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পাচটি ব্যাংকের পাঁচ পরিচালক। উদ্যোক্তা পরিচালকেরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক, আল-আরাফা ইসলামি ব্যাংক ও যমুনা ব্যাংকের। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক বজল আহমেদ চার লাখ ৬০ হাজার শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে কোম্পানির ৬ লাখ ৯ হাজার ৩৭৫টি শেয়ার আছে। শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মো. আবদুল বারেক দুই লাখ শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে কোম্পানিটির ৭২ লাখ ২৬ হাজার ৮৮০টি শেয়ার আছে। সিটি ব্যাংকের পরিচালক ইভানা ফাহমিদা মোহাম্মদ কিনবেন ছয় লাখ শেয়ার। তার কাছে আছে ৬১ লাখ ৮৩ হাজার ১২০টি শেয়ার। আল-আরাফা ইসলামি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মো. এনায়েতুল্লাহ পাঁচ লাখ শেয়ার কিনবেন। তার কাছে বর্তমানে আছে ৭১ লাখ ৬৪ হাজার ৯৭২টি শেয়ার। যমুনা ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত কিনবেন এক লাখ শেয়ার। তার কাছে কোম্পানিটির ৭২ লাখ ১৭ হাজার ৫৩৫টি শেয়ার আছে। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০০ ঘ.