ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০১১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ বেলা ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্র“য়ারি।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৮ টাকা ৯৯ পয়সা।
প্রকৌশল খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১০৫৯ ঘ.
bdnews24