২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের সঙ্গে লেনদেনও কমেছে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ১১৩ পয়েন্ট। একই সঙ্গে কমেছে লেনদেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিনদিন সূচক বাড়ার পর সপ্তাহের তৃতীয় দিন দরপতন হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে একশ’ পয়েন্টেরও বেশি। মঙ্গলবার সূচকের ওঠানামা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হলেও আধ ঘণ্টা পর সূচক নিচে নামতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ১১৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৭৭ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া ২৫৯ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৩টির। লেনদেন হয়েছে ২৩৭ কোটি টাকার শেয়ার, যা গতদিনের গেয়ে ১৫৪ কোটি টাকা কম। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬৫ পয়েন্ট বাড়ার পর এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ২১৫ পয়েন্ট বাড়ে। সোমবার পুঁজিবাজারে সূচক লেনদেন দুটোই বেড়েছিল। সেদিন লেনদেন শেষে সূচকে যোগ হয় ৬৪ পয়েন্ট। অস্বাভাবিক লেনদেনের অভিযোগে রোববার রয়্যাল ক্যাপিটালের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর সোমবার একই অভিযোগে র‌্যাপিড সিকিউরিটিজের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। এর আগে বুধবার লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। এর ফলে পুঁজিবাজারের ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশি¬ষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, এনবিএল, গ্রামীণ ফোন, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, সোস্যাল ইসলামি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আরএন স্পিনিং, ওয়ান ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। দর বাড়ার শীর্ষে প্রধান কো¤পানিগুলো হলো, সাভার রিফেক্টরিজ, ম্যারিকো, রূপালী লাইফ, ডাচ বাংলা ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, গ্রামীণ ফোন, আইবিবিএল পি বন্ড, ব্র্যাক সেকেন্ড ও রেকিট বেঙ্কাইজার। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এইচ আর টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, দেশ গার্মেন্টস, মডার্ন ডাইয়িং, দুলামিয়া কটন, মেঘনা পেট, আইসিবি এএমসিএল ১ম, পূরবী জেনারেল, জিলবাংলা সুগার ও রেইনউইক যজ্ঞেশ্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮১৫ ঘ.