২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক লেনদেন দুটোই বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠানামার পর যোগ হয়েছে ৬৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন থেকে ঘুরে দাঁড়ানোর পর সপ্তাহের দ্বিতীয় দিনও সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সেই সঙ্গে বেড়েছে লেনদেনও। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সূচকের ওঠানামা চললেও পরে সূচক ওপরের দিকে উঠতে থাকে। তবে দুপুর ২টা থেকে সূচক কিছুটা কমতে থাকে। লেনদেন শেষে সূচক গতদিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৯০ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৩৯১ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে ১০১ কোটি টাকা বেশি। হাতবদল হওয়া ২৫৮ টি কো¤পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ১৫টির। ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৯টিরই শেয়ারের দাম বেড়েছে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬৫ পয়েন্ট বাড়ার পর এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ২১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২২৬ পয়েন্ট হয়েছে। অস্থিতিশীলতা ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার অব্যাহত নজরদারির মধ্যেই দরপতন থেকে ঘুরে দাঁড়ায় দেশের দুই পুঁজিবাজার। অস্বাভাবিক লেনদেনের অভিযোগে রোববার রয়্যাল ক্যাপিটালের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর সোমবার একই অভিযোগে র‌্যাপিড সিকিউরিটিজের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। এর আগে বুধবার লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। এর ফলে পুঁজিবাজারের ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশি¬ষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, এনবিএল, ইউসিবিএল, সোস্যাল ইসলামি ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, আরএকে সিরামিকস, জুট স্পিনার্স, ম্যাকসন স্পিনিং, জেমিনি সি ফুড, হাক্কানি পাল্প, সাউথইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, শমরিতা হাসপাতাল, ইউসিবিএল ও প্রাইম ফাইন্যান্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিকস, আইসিবি এএমএসএল ২য় মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, পাওয়ার গ্রিড, উসমানিয়া গ্লাস শিট, ড্যাফোডিল কম্পিউটারস, অগ্নি সিস্টেম ও আইসিবি এএমসিএল ১ম মিউচুয়াল ফান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৫ ঘ.