ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এ নিয়ে এ সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই সূচক কমল।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর থেকেই সূচকের ওঠানামা চলতে থাকে। দুপুর দেড়টা থেকে সূচক নিচের দিকে নামতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে ৩ হাজার ৮৪৫ পয়েন্ট হয়েছে। যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিু।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ১২টির। লেনদেন হয়েছে ১৬৮ কোটি টাকার শেয়ার।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৬৬ পয়েন্ট হারায়। মঙ্গলবার সূচক কমে ১৩২ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক ৩০৩ পয়েন্ট কমার পর সোমবার যোগ হয়েছিল ১০৩ পয়েন্ট।
গত সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ শতাংশ কম।
তার আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে।
তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.
bdnews24