ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে শমরিতা হাসপাতালের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
শমরিতা হাসপাতালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ জানুয়ারি বেলা ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ৮ নভেম্বর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে শমরিতা হাসপাতালের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭২ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৩৬ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৩৩৩ ঘ.
bdnews24