২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা টেকের ২০% স্টক লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে আমরা টেকনোলজিস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে আমরা টেকনোলজিস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আমরা টেকনোলজিস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ নভেম্বর বেলা ১১টায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে (দুই) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৬ অক্টোবর। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আমরা টেকনোলজিস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৩ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬১২ ঘ.