ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে ৭৮৩ কোটি টাকার শেয়ার, সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।
সোমবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ওঠানামার মধ্যে লেনদেন চললেও শেষ পর্যন্ত
সূচক দাঁড়ায় ৪ হাজার ৫৮৯ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত হাতবদল হয় ৭৮৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২১৫টি শেয়ারের, কমে ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ৬টির দাম।
এর আগে সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসই সূচক ১৩৭ পয়েন্ট হারায়। হাতবদল হয় ৭৮২ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয় ১ হাজার ১১৭ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫২৫ ঘ.
bdnews24