২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন দিয়েই শেষ হলো লেনদেন

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমছে ১৩২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু হলেও দিন শেষ হয়েছে বড় ধরণের দরপতন দিয়ে। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক গতদিনের চেয়ে ১৩২ পয়েন্ট বা ৩ দশমিক ০৮ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৩ পয়েন্ট হয়েছে, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিু। ডিএসইতে লেনদেন শুরুর পাঁচ মিনিটেই সাধারণ সূচক বাড়ে ১০৩ পয়েন্ট। এরপর চলে সূচকের ওঠানামা। বেলা ২টা ১০ মিনিট থেকে সূচক ক্রমাগত নিচের দিকে নামতে থাকে। হাতবদল হওয়া ২৫৯ টি কো¤পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত আছে ২টির। লেনদেন হয়েছে ২২৫ কোটি টাকার শেয়ার। সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতনের পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ১০৩ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক ৩০৩ পয়েন্ট বা ৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো লি., সোস্যাল ইসলামি ব্যাংক লি., এনবিএল, বীকন ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, পিএলএফএসএল, ইউসিবিএল ও জাহিন টেক্স । দর বৃদ্ধির শীর্ষে প্রধান ৩টি কো¤পানি হলো - ২য় আইসিবি, মুন্নু স্টাফলার, লিব্রা ইনফিউশন, ১ম বিএসআরএস, প্রাইম ১ আইসিবিএ, তাল্লু স্পিনিং, প্রগতি লাইফ, রেকিট বেঙ্কাইজার, ইস্টার্ন কেবলস ও রূপালি লাইফ ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো - আলহাজ্ব টেক্স, আইসিবি এএমসিএল ১ম, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনিং, প্রাইম টেক্স, পপুলার ১ম মিউচুয়াল ফান্ড, রেইনউইক যজ্ঞেশ্বর, জেমিনি সি ফুড, মেট্রো স্পিনিং ও আরামিট সিমেন্ট। গত সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ শতাংশ কম। তার আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ওই সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম। তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬৩৪ ঘ.