২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দরপতনের পর সূচক বাড়ল পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে ১০৩ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতনের পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে একশ’ পয়েন্ট। সোমবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পাঁচ মিনিটেই সূচক কমে ৬০ পয়েন্ট। দশ মিনিটে সূচক হারায় ৯০ পয়েন্ট। এরপর ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮৬ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত আছে ৩টির দাম। লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকার শেয়ার। রোববার সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতনে ডিএসই সাধারণ সূচক ৪ হাজার ২০০ পয়েন্টের নিচে নেমে যায়। সেদিন সাধারণ সূচক ৩০৩ পয়েন্ট বা ৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ১৮৩ পয়েন্ট হয়, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিু। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৭ হয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ২১১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯৯৯ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া ১৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ২৮টির, এবং অপরিবর্তিত আছে ২টির। ডিএসইতে সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - আরএন স্পিনিং, গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো লি., এনবিএল, ফু-ওয়াং সিরামিকস, ইউসিবিএল, বীকন ফার্মা, স্কয়ার ফার্মা ও সোস্যাল ইসলামি ব্যাংক লি.। দর বৃদ্ধির শীর্ষে ১০টি কোম্পানি হলো - বিডি অটোকারস, পূরবী জেনারেল, রেনউইক যজ্ঞেশ্বর, সায়হাম টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিকস, আনলিমা ইয়ার্ন, এইচআর টেক্সটাইল, প্রগতি লাইফ, সিনোবাংলা ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো - ন্যাশনাল টিউবস্, এটলাস বাংলা, ১ম বিএসআরএস, আরএন স্পিনিং, উসমানিয়া গ্লাস, দুলামিয়া কটন, মেট্রো স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, মেঘনা পেট ও প্রাইম ১ আইসিবিএ। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশন প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ডিসেম্বরে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার দরপতন শুরু হয়। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। গত সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ শতাংশ কম। তার আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ওই সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম। তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৫ ঘ.