২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কেনার ঘোষণা আরও ৩ পরিচালকের

পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও ৪ পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ ঘোষণা দিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও ৪ পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ ঘোষণা দিয়েছেন তারা। স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ লাখ শেয়ার কিনবেন উদ্যোক্তা-পরিচালক মো. মনজুরুল আলম। শাহজালাল ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক আবদুল বারেক দুই লাখ এবং মহিউদ্দিন আহমেদ এক লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮১০ ঘ.