ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে গঠিত কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। ২৭ জানুয়ারির মধ্যে সুপারিশগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
শনিবার আইসিবিতে সভা শেষে কমিটির আহ্বায়ক আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটি সুপারিশ চূড়ান্ত করেছে উল্লেখ করে ফায়েকুজ্জামান বলেন, “২৭ জানুয়ারির মধ্যে আমরা সুপারিশগুলো অর্থমন্ত্রণালয়ে পাঠাবো।”
সিদ্ধান্তের বিষযে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে সুপারিশে কি থাকছে তা এখন বলা সম্ভব না।”
গত ২৩ নভেম্বর একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ সময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ২৭ নভেম্বর আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। পরে এই কমিটিতে আরেকজন যোগ হয়। এই কমিটির প্রথম বৈঠকে বসে ৫ ডিসেম্বর।
বর্তমানের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নেওয়াজ হোসেন চৌধুরী, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) প্রধান নিবাহী কমকর্তা এম এইচ সামাদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কমকর্তা এম মোশারফ হোসেন, ডিএসইর প্রধান অর্থ কমকতা শুভ্র কান্তি চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নিবাহী কমকতা ড. সৈয়দ সাজিদ হোসেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিবাহী পরিচালক মো. সাইফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬২১ ঘ.
bdnews24