২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন ৬ পরিচালক। এদের মধ্যে একটি কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন ৬ পরিচালক। এদের মধ্যে একটি কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানও রয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে শেয়ার কেনার এই ঘোষণা দেওয়া হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মহিউদ্দিন আহমেদ ১ লাখ শেয়ার কিনতে চান। কর্নফুলী ইন্সুরেন্সের উদ্যোক্তা-পরিচালক সবিতা ফেরদৌসি আরো ১০ হাজার শেয়ার কিনবেন। এনসিসি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক ফখরুল আনোয়ার আরো ১ লাখ শেয়ার কিনতে চান। আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক নাজমুল আহসান খালেদ ৫ লাখ ২৫ হাজার শেয়ার কিনবেন। ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফ্যাইন্যান্স লিমিটেডের কর্পোরেট পরিচালক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ৮ লাখ শেয়ার কিনবে। এছাড়া গ্রিনডেল্টা ইন্সুরেন্সের পরিচালক ইকবাল খান আরো ৩৬ হাজার শেয়ার কিনতে চান বলে জানিয়েছেন। বাজারদরে আগামী ৩০ কার্যদিবসে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। এছাড়া এনসিসি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক নুরুল ইসলাম জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি ১ লাখ শেয়ার কেনা শেষ করেছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৫১৩ ঘ.