২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের শুরুতেই সূচকে ঊর্ধ্বগতি

লেনদেনের শুরুতেই শেয়ারের দাম বাড়ছে ঢাকার পুঁজিবাজারে। আধ ঘন্টাতেই সাধারণ সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেনের শুরুতেই শেয়ারের দাম বাড়ছে ঢাকার পুঁজিবাজারে। আধ ঘন্টাতেই সাধারণ সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি। সোমবার লেনদেন শুরুর আধ ঘন্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৯১৬ পয়েন্টে। এ সময় দাম বেড়েছে ২১৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩টির। অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৮৭ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে দরপতনের পর রোববার সপ্তাহের প্রথম দিন ঘুরে দাঁড়ায় দেশের দু' পুঁজিবাজার। রোববার সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৩২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে। পুঁজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকটি পদক্ষেপ সত্ত্বেও গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৫ দশমিক ২৭ শতাংশ কমে। ইতোমধ্যে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগ সীমা স্থগিত করেছে এসইসি। এছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১১৩৪ ঘ.