২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত মূলধন বাড়াচ্ছে ব্র্যাক ব্যাংক

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির পরিচালনা পর্ষদ বর্তমানের ৪৮০ কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়িয়ে ১২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া ব্র্যাক ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩২১ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪৫৬ কোটি টাকা এবং বাজার মূলধনের পরিমাণ ১ হাজার ৫১৪ কোটি টাকা। ২০১০ সালে কোম্পানিটি ৩০ লাখ বন্ড ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে। ব্র্যাক ব্যাংক চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কর পরবর্তী মুনাফা করেছে ৭৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৬৫ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২০১ঘ.