২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওসি বাংলাদেশ ও চিটাগাং ভেজিটেবলের নাম পাল্টালো

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিওসি বাংলাদেশ লিমিটেড ও টিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ড্রাস্ট্রিজ তাদের নাম পরিবর্তন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিওসি বাংলাদেশ লিমিটেড ও টিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ড্রাস্ট্রিজ তাদের নাম পরিবর্তন করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, বিওসি বাংলাদেশ লিমিটেড এখন থেকে লিন্ডে বাংলাদেশ নামে পরিচিত হবে। এর ট্রেড কোড হবে এলআইএনডিইবিডি। অপরদিকে টিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এখন থেকে সিভিও পেট্টোক্যামিকেল রিফাইনারি লিমিটেড নামে পরিচিত হবে। এর ট্রেড কোড হবে সিভিওপিআরএল। নাম পরিবর্তনের সিদ্ধান্ত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালনা পর্ষদে অনুমোদিত হয়েছে। তবে নাম পরিবর্তন ও ট্রেড কোড পরিবর্তন ছাড়া কোম্পানির অন্য সব বিষয় অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এসইউ