২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দুইশ’ পয়েন্টেরও বেশি। বেড়েছে প্রায় সব শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দুইশ’ পয়েন্টেরও বেশি। বেড়েছে প্রায় সব শেয়ারের দাম। মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। লেনদেন শেষে সূচক ২১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির দাম। লেনদেন হয়েছে ৩২৭ কোটি টাকার। দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবনতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে আসে। দরপতনের এই ধারা চলে গত দুই সপ্তাহ ধরেই। গত সপ্তাহে সাধারণ সূচক কমেছে ৩০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৮১ শতাংশ। তার আগের সপ্তাহে পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট। টানা ছয় দিন দরপতনের পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩ পয়েন্ট বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.