ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল ও পাওয়ার গ্রিড লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড তারিখ ১৯ ডিসেম্বর।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৮ দশমিক ৭৯ টাকা এবং শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ৫৫ দশমিক ২৫ টাকা।
২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য পাওয়ার গ্রিড ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৮ ফেব্র“য়ারি। এজিএমের রেকর্ড তারিখ ২৬ ডিসেম্বর।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ২১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪ দশমিক ৭২ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/১৪২৯ ঘ.
bdnews24