২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহজুড়ে দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনও দরপতনের ধারা থেকে বের হতে পারেনি ঢাকার পুঁজিবাজার। সাধারণ সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনও দরপতনের ধারা থেকে বের হতে পারেনি ঢাকার পুঁজিবাজার। সাধারণ সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২০৪টিরই দাম কমেছে। বেড়েছে ৩৯টির এবং বদলায়নি ১১টির দাম। লেনদেন হয়েছে ২০২ কোটি টাকার। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৯৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। টানা দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দুপুর দেড়টা থেকে বিক্ষোভ করছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। ডিএসইতে সপ্তাহের প্রতিটি কার্যদিবসেই সূচক কমল। বুধবার দিন শেষে সাধারণ সূচক ২০ দশমিক ৪৮ পয়েন্ট কমে। সাধারণ সূচক সোমবার ১০৯ পয়েন্ট এবং রোববার ৭৫ পয়েন্ট কমেছিল। মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর গত সপ্তাহে সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০৫ ঘ.