২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতি মেটানোর কমিটি ঘোষণা

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ, ঢাকা স্টক একএচঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল আলম, চট্টগ্রাম স্টক একচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ, এসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুর রহমান। রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে তাতে এই কমিটি গঠনের কথাও বলা হয়। বিনিয়োগকারীদের ক্ষতি কীভাবে ও কোন্ প্রক্রিয়ায় পোষানো যায়, সে বিষয়ে দুই মাসের মধ্যে সুপারিশ দেবে এই কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২৩৪০ ঘ.