২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফু ওয়াং ফুডের পরিচালকের ১ লাখ শেয়ার কেনার ঘোষণা

ফু ওয়াং ফুডের একজন পরিচালক ১ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফু ওয়াং ফুডের একজন পরিচালক ১ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় মো. শাহাদত হোসেন নামের এই পরিচালক ৩০ দিনের মধ্যে এই শেয়ার কেনার তথ্য জানান। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা-পরিচালকদের কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার রাখতে হবে। খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘এ’ ক্যাটাগরির ফু ওয়াং ফুডের মোট শেয়ার ৪ কোটি ৪৫ লাখ ২৮ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ১২.২৬ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩.৯৩ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৮৩.৮১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এই হিসাবে প্রতিষ্ঠানটির পরিচালকদের আগামী ৬ মাসের মধ্যে আরো প্রায় ১৮ শতাংশ শেয়ার কিনতে হবে। ফু ওয়াং ফুডের অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪৪ কোটি ৫০ লাখ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বুধবারের বাজার দর ছিল ৫২ টাকা ১০ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১২৫০ ঘ.