২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের বিনিয়োগের সুযোগ বাড়বে: হাফিজ

পুঁজিবাজার স্থিতিশীল করতে এসইসির প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ। এর ফলে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের সুযোগ বাড়বে বলে তিনি মনে করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে এসইসির প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ। এর ফলে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের সুযোগ বাড়বে বলে তিনি মনে করেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এসইসির প্রণোদনা প্যাকেজ ভালো। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।” তিনি বলেন, “প্যাকেজে এসইসি বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের আরও সুযোগ সৃষ্টি হবে।” এসইসির প্যাকেজে বলা হয়েছে, সাবসিডিয়ারি কোম্পানির অনুকূলে দেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূলধন ‘এক্সপোজার টু ক্যাপিটাল’ হিসাবে গণ্য হবে না। এছাড়া কোনো কোম্পানির শেয়ারে ব্যাংকের দীর্ঘমেয়াদী ইক্যুইটি ইনভেস্টমেন্ট ঐ ব্যাংকের ‘ক্যাপিটাল মার্কেট এক্সপোজার’ হিসাবেও গণ্য হবে না। এ দুটি সিদ্ধান্তকে বাজারের জন্য খুবই ইতিবাচক উল্লেখ করে হাফিজ বলেন, “এর ফলে বর্তমান বিনিয়োগসীমা অনেক নীচে নেমে আসবে। ফলে ব্যাংকগুলোর বাজারে আরও বেশি বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/এসইউ/১৮০৩ঘ.