২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ফান্ডের বিনিয়োগের শর্ত শিথিল

আলোচিত বংলাদেশ ফান্ডের বিনিয়োগের শর্ত শিথিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত বংলাদেশ ফান্ডের বিনিয়োগের শর্ত শিথিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি। এসইসির মুখপাত্র সাইফুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, কমিশনের বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। তিনি বলেন, “২০০১ সালের মিউচ্যুয়াল ফান্ডের নীতিমালা অনুযায়ী, কোনো মিউচ্যুয়াল ফান্ড আইপিও’র মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে করে তার ৬০ শতাংশ সংগ্রহ করার পূর্ব পর্যন্ত বাজারে বিনিয়োগ করতে পারে না। কিন্তু বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ফান্ডের ক্ষেত্রে এই শর্তটি শিথিল করা হয়েছে। তারা যে টাকা সংগ্রহ করেছে তাই বাজারে বিনিয়াগ করতে পারবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/২২৪০ ঘ.