২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন পর ডিএসই সূচক ঊর্ধ্বমুখী

টানা চারদিন দরপতনের পর ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চারদিন দরপতনের পর ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৬৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ২০৫ দশমিক ১৭ পয়েন্ট। লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ১১টা ১০ মিনিটে সূচক দাঁড়ায় ৫ হাজার ১১৮ পয়েন্টে। এরপর সূচক ওঠানামা করলেও দুপুর ১টার দিক থেকে আবার তা বাড়তে শুরু করে। মঙ্গলবার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ২১টির। অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। হাতবদল হয়েছে ২৬৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার । গত বুধবার থেকে টানা দরপতনের পর সংবাদ সম্মেলন করে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবি মানা না হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। রোববার ডিএসইর সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪ দশমিক ৩৬ শতাংশ কমে হয়েছিল ৫ হাজার ৭৭ পয়েন্ট। এরপর সোমবার তা আরো ৪০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬ দশমিক ৫০ পয়েন্ট হয়। সর্বশেষ এর চেয়ে কম সূচক ছিল ২০১০ সালের ২০ জানুয়ারি। ওই দিন ডিএসই সাধারণ সূচক ছিল ৪ হাজার ৯৯৮ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৭ ঘ.