২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো পুড়িয়েছে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে দরপতনের জন্য প্রথম আলো'র একটি প্রতিবেদনকে দায়ী করে সিএসইর সামনে পত্রিকাটির কপি পুড়িয়েছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনের জন্য প্রথম আলো'র একটি প্রতিবেদনকে দায়ী করে সিএসইর সামনে পত্রিকাটির কপি পুড়িয়েছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনের সড়কে 'চিটাগাং ইনভেস্টরস ফোরাম'র ব্যানারে বিক্ষোভের সময় পত্রিকা পোড়ানো হয়। বিনিয়োগকারীরা পুঁজিবাজারে অব্যাহত দরপতনেরও প্রতিবাদ জানিয়েছে। পুঁজিবাজার চাঙা করতে বিনিয়োগে ব্যাংকগুলোর তহবিল গঠনের উদ্দেশ্য নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ প্রশ্ন তুলেছে বলে বুধবার প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়। এরপর বুধবার ঢাকার পুঁজিবাজারে সূচক প্রায় দেড়শ পয়েন্ট কমে। বিনিয়োগকারীরা বলছেন, বাজার যখন একটু ঘুরে দাঁড়াচ্ছিলো, তখন এই প্রতিবেদন নেতিবাচক প্রভাব রেখেছে। একই কথা সাংবাদিকদের বলেন ডিএসই সভাপতি শাকিল রিজভী। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে ইনেভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ বলেন, "প্রথম আলোতে নেতিবাচক মন্তব্য সম্বলিত সংবাদ প্রকাশের পরই দেশের দুই পুঁজিবাজারে শেয়ারের দাম ও সূচক আবার কমে যায়।" পুঁজিবাজারে অব্যাহত দরপতনের জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনভেস্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, সরোজ চৌধুরী, চন্দন চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে বিনিয়োগকারীরা একটি বিক্ষাভ মিছিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫১০ ঘ.