২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: লেনদেনের শুরুতেই সূচক পতন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের বিভিন্ন উদ্যোগের পরও ব্যাপক দরপতন দিয়ে সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 05:46 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের বিভিন্ন উদ্যোগের পরও ব্যাপক দরপতন দিয়ে সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। বুধবার লেনদেন শুরুর এক ঘন্টা পর ১২টা ১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৮৪ দশমিক ৪০ পয়েন্ট কমে হয় ৫ হাজার ১২৩ পয়েন্ট। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩টির, কমেছে ২৩২টির। অপরিবর্তিত ছিল ৩টির দাম। ১২টা ১ মিনিট পর্যন্ত হাতবদল হয়েছে ৯৯ কোটি টাকার শেয়ার। এর আগে লেনদেন শুরুর ১০ মিনিট পর ১১টা ১১ মিনিটে ডিএসই সূচক ১১৬ দশমিক ৭১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ১৯০ দশমিক ৭১ পয়েন্ট। ১১টা ৩৬ মিনিতো আরো কমে ৫ হাজার ১৫৭ দশমিক ২৪ পয়েন্ট হয়। চলতি সপ্তাহের প্রথম তিনদিনে সূচক কমেছে ২৬০ দশমিক ৯২ পয়েন্ট। এর আগের দু' সপ্তাহে গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমে। গত ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। চলতি বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর বাজার কিছুটা ওঠে। কিন্তু গত জুলাইয়ের শেষ দিক থেকে বাজার আবার নিুমুখী প্রবণতায় রয়েছে। ২৪ জুলই ডিএসই সাধারণ সূচক ছিল ৬ হাজার ৭১০ দশমিক ৫৩ পয়েন্ট। কিন্তু তিন মাসের ব্যবধানে প্রায় সূচক ১৪০০ পয়েন্ট কমে মঙ্গলবার ৫ হাজার ৩০৭ দশমিক ৪৩ পয়েন্ট হয়। চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বেলা ১১টায় ডিএসইর সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। সোমবার সকালে ডিএসই সামনে থেকে তাদের তুলে দেয় পুলিশ। অনশনের মধ্যে রোববারও ডিএসইতে ব্যাপক দরপতন হয়। সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮১ দশমিক ৩১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৩৮৭ পয়েন্ট। বিনিয়োগকারীদের আন্দোলন ও সরকারের নানামুখী উদ্যোগের পর সোমবার ডিএসইর সাধারণ সূচক ৩৬ দশমিক ৮৭ পয়েন্ট বাড়লেও লেনদেন কমে প্রায় নয় মাস আগের অবস্থানে চলে যায়। এই পরিস্থিতিতে সোমবার তিনটি প্রণোদনামূলক পদক্ষেপের বিষয়ে আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের ওপর উৎসে আয়কর কমানোর কথা বলা হয় ওই আদেশে। এছাড়া সরকারের পক্ষ থেকে ৫ সদস্যের একটি উপেদেষ্টা কমিটি করার ঘোষণা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের সহ-সভাপতির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এছাড়া মঙ্গলবার শেয়ার লেনদেন নিস্পত্তির সময় এক দিন কমানোর সিদ্ধান্তের কথা জানায় বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। এরপরও বাজার পরিস্থিতির উন্নতি না হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার হতাশা প্রকাশ করে বলেন, বাজার কীভাবে ঠিক হবে তা তার জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১১৪৪ ঘ.