২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা ৩ কোম্পানির

অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩টি কোম্পানি। এরমধ্যে দুটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ও একটি ইন্স্যুরেন্স খাতের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩টি কোম্পানি। এরমধ্যে দুটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ও একটি ইন্স্যুরেন্স খাতের। কোম্পানিগুলো হলোÑ ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যন্ড ইনভেস্টমেন্ট, ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও স্টান্ডার্ড ইন্স্যুরেন্স। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন আগামী বছরের জুনের মধ্যে ১০০ কোটি টাকায় উন্নীত করতে গত জুলাইয়ে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ফার্স্ট লিজ জানিয়েছে, পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ফার্স্ট লিজের বর্তমান পরিশোধিত মূলধন ৫০ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫০ লাখ ৩১ হাজার ১৮০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ১৭ দশমিক ৮৫ শতাংশ, ইনস্টিটিউটের কাছে ৩৩ দশমিক ৬৫ শতাংশ এবং বাকি ৪৮ দশমিক ৫০ শতাংশ রয়েছে পাবলিকের কাছে। কোম্পানিটির বাজার মূলধনের পরিমান প্রায় ৪৮৬ কোটি ৩৮ লাখ টাকা। ফ্যাস ফাইন্যান্স জানিয়েছে, ২১০ কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। হয় ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ফ্যাস ফাইন্যান্সের বর্তমান পরিশোধিত মূলধন ৫১ কোটি ৭০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫১ লাখ ৬৬ হাজার ৪৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে রয়েছে ৬৪ শতাংশ, ইনস্টিটিউটের কাছে ৮ দশমিক ৬৭ শতাংশ এবং বাকি ২৭ দশমিক ৩৩ শতাংশ রয়েছে পাবলিকের কাছে। কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ ২৭২ কোটি ২৭ লাখ টাকা। এদিকে ইন্স্যুরেন্স খাতের স্টান্ডার্ড ইন্স্যুরেন্স অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার ঘোষনা দিয়েছে। ২০০৮ সালে তালিকাভূক্ত হওয়া স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ লাখ ১৫ হাজার। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে ৪০ শতাংশ এবং ৬০ শতাংশ রয়েছে পাবলিকের কাছে। কোম্পানিটির বাজার মূলধনের পরিমান ৮৬ কোটি ৩০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৩৯ ঘ.