২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

'ব্যাপক' দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হলো দেশের দুই পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ব্যাপক' দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হলো দেশের দুই পুঁজিবাজারে। দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৯৪ দশমিক ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৭৭ লাখ টাকার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২৩৯টির, বেড়েছে ২০টির এবং অপরিবর্তিত ছিল ৪টির। লেনদেন শুরুর পর ক্রমাগতভাবে সূচক কমতে শুরু করলে বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেশ কিছু বিনিয়োগকারী ডিএসই ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৩৩৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৯৯২ দশমিক ৬৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩২ লাখ টাকার। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ১৭৬টির, বেড়েছে ৭টির এবং অপরিবর্তিত ছিল ৪টির। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ কমে ৫ হাজার ৭২৭ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/আরবি/এসইউ ১৫২৯ ঘ.