ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫০ কোটি টাকা পরিবর্তে ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে ট্রাস্ট ব্যাংক।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর ট্রাস্ট ব্যাংক ২৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার ঘোষণা দেয়।
ব্যাংকটি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে রোববার।
ট্রাস্ট ব্যাংক প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করবে। এছাড়া বর্তমানের ৫০টি শেয়ারের লট পরিবর্তন করে ৫০০টির লট করা হবে।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ট্রাস্ট ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৬৬ কোটি টাকা এবং বাজার মূলধনের পরিমাণ ১ হাজার ২২৭ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ ১৮১৮ ঘ.
bdnews24