২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জমি থেকে তরুণের মরদেহ উদ্ধার

অতিরিক্ত মাদক সেবনের পর হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

কুড়িগ্রামে জমি থেকে তরুণের মরদেহ উদ্ধার

বাড়ির পাশের জমিতে অর্ধেক পানিতে অর্ধেক শুকনো স্থানে লিংকনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় লোকজন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 04:28 PM

Updated : 13 Aug 2023, 04:28 PM

কুড়িগ্রাম পৌর শহরের ফসলি জমি থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে শহরের নামা ভেলাকোপা এলাকার রাস্তার পাশের জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ সরকার।

নিহত মো. লিংকন হোসেন (২০) ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।

কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর মো. জমশেদ আলী টুনকু জানান, লিংকন মাদকসেবন করতেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে। তার মরদেহের পাশেও মাদকের আলামত পাওয়া গেছে।

Image

মো. লিংকন হোসেন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক সাঈদ জানান, সকালে জমিতে লিংকনের মরদেহ অর্ধেক পানিতে অর্ধেক শুকনো স্থানে দেখতে পেয়ে খবর দেয় লোকজন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

“ধারণা করা হচ্ছে গভীর রাতের কোনো এক সময় অতিরিক্ত মাদক সেবনের পর হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশের পাশে খালি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।”

তার পরিবারের পক্ষ থেকে অন্য কোনো অভিযোগও করা হয়নি। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।