২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ছোট বোনকে বাঁচাতে গিয়ে হ্রদে ডুবে কিশোরীর মৃত্যু

পুলিশ ঘটনাস্থলে যায় এবং অপমৃত্যু ডায়েরি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 09:50 PM

Updated : 21 Sep 2026, 09:50 PM

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হ্রদের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার একসত্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী।

নিহত আমেনা আক্তার (১৬) ওই এলাকার মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পতির বড় মেয়ে।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে আমেনা ও তার ছোট বোন বাড়ির পাশের হ্রদে গোসল করতে নামেন। এ সময় অসাবধানতাবশত ছোট বোন পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে আমেনাও পানিতে তলিয়ে যান। পরে আশপাশের লোকজন লেকে নেমে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর আমেনার লাশ উদ্ধার করেন।

ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর ডায়েরি (ইউডি) করা হয়েছে।