২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ সন্ধানী মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: খাদ্যমন্ত্রী

‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারি।’

সুযোগ সন্ধানী মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: খাদ্যমন্ত্রী

নওগাঁর কালিতলায় শ্রী শ্রী বুড়া মাতার পূজা মণ্ডপ এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 07:03 PM

Updated : 27 Aug 2022, 07:03 PM

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সুযোগ সন্ধানী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

শনিবার দুপুরে নওগাঁর কালিতলায় শ্রী শ্রী বুড়া মাতার পূজা মণ্ডপ এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সব ধর্মই কল্যাণের কথা বলে, অহিংসার বাণী প্রচার করে। অসাম্প্রদায়িক চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আছে বলেই উৎসবমুখর পরিবেশে আমরা দুর্গোৎসব পালন করতে পারি।”

খাদ্যমন্ত্রী বলেন, “মহান স্বাধীনতা সংগ্রামে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়। জাতির পিতাকে ১৫ অগাস্ট নৃশংসভাবে হত্যার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকেও হত্যা করা হয়েছিল। সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবারও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে।”

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দীন জলিল জন, জেলার পুলিশ সুপার রাশিদুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নওগাঁ শাখার সভাপতি নির্মল কুমার সাহা, সাধারণ সম্পাদক বিভাস কুমার মজুমদার ও হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট্রের সদস্য তপন কুমার সেন অনুষ্ঠানে ছিলেন।